বরিশালে গত ১১ দিনে ৪১৫ জেলের কারাদন্ড বরিশালে গত ১১ দিনে ৪১৫ জেলের কারাদন্ড - ajkerparibartan.com
বরিশালে গত ১১ দিনে ৪১৫ জেলের কারাদন্ড

3:49 pm , October 24, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ মা ইলিশ রক্ষায় গত ১১ দিনে বরিশাল বিভাগের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে আটক ৪১৫ জেলেকে কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত ১২ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পরিচালিত পৃথক অভিযানে আটক জেলেদের কারাদ- দেয়া হয়েছে বলে মৎস্য বিভাগের সহকারী পরিচালক মো. নাসিরউদ্দিন জানিয়েছেন। বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের দেয়া তথ্যে অনুযায়ী দেখা গেছে, উপকুলীয় জেলার থেকে বরিশাল অঞ্চলের নদী থেকে বেশি জেলে আটক হয়েছে। সবচেয়ে বরিশাল জেলায় বেশি জেলের কারাদ- দেয়া হয়েছে। গত ১০ দিনের অভিযানে বরিশাল জেলার ৩১৩ জন জেলেকে কারাদ- দেয়া হয়েছে। এর পরে ভোলা জেলার ৬০ জন জেলেকে কারাদ- দেয়া হয়েছে। পটুয়াখালী জেলায় ৩৫ জন, ঝালকাঠি জেলার ৬ জন ও বরগুনা জেলায় ১ জনকে কারাদ- দেয়া হয়েছে। এখন পর্যন্ত কোন জেলকে কারাদ- দেয়া হয়নি পিরোজপুর জেলায়। মৎস্য অধিদপ্তরের দেয়া তথ্যে অনুযায়ী গত ১১ দিনের অভিযানে মামলা হয়েছে ৪২৮টি। ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে ৫২৩টি। এসব অভিযানে ৯ হাজার ২৫৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। ১৯ হাজার ৬২২ মিটার জাল উদ্ধার হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ৮ লাখ ৪৮ হাজার ৬০০ টাকা। নিলাম থেকে আদায় করা হয়েছে ৯০ হাজার ৮০০ টাকা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT