3:22 pm , October 22, 2023
পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার নিজ জেলা শহরে দ্বিতীয় দফা জানাজায় মানুষের ঢল নামে। রোববার সকাল এগারোটায় পটুয়াখালী সার্কিট হাউস চত্বরে চারলেন সড়কে জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ও মুসলিম পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদেরের ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় বরিশাল বিভাগীয় কমিশনার মো: শওকত আলী, রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠন, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের জনসাধারণের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পটুয়াখালী পৌর করবস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় এই বরেণ্য রাজনীতিবিদকে। এর আগে তার দীর্ঘদিনের কর্মস্থল জেলা আইনজীবী সমিতিতে নেওয়া হয় মরদেহ। গত শনিবার সকাল ৬টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ঐদিন বিকেলে জাতীয় সংসদ ভবনে জানাজা শেষে শাহজাহান মিয়ার মরদেহ নিয়ে বিমানবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে পটুয়াখালী নিয়ে আসা হয়। শাহজাহান মিয়া ১৯৪০ সালের ১৭ জানুয়ারি জন্ম গ্রহণ করেন। শাহজাহান মিয়া ১৯৯৬, ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামীলীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ধর্ম প্রতিমন্ত্রী থাকাকালে সুষ্ঠু হজ্ব ব্যবস্থাপনায় এশিয়ায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। তিনি পেশায় একজন আইনজীবী। ১৯৯১ সাল থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও পটুয়াখালী পৌরসভার চেয়ারম্যান ও জেলা আইনজীবি সমিতির সভাপতি ছিলেন
