3:19 pm , October 22, 2023
ঝালকাঠিতে শিক্ষিকা মুনা আত্মহত্যার প্ররোচনা মামলায়
ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠির স্কুল শিক্ষিকা আত্মহত্যার প্ররোচনায় স্বামীসহ শাশুড়ী ও দেবরকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দিয়েছে তদন্ত কর্মকর্তা। সাম্প্রতি আদালতে চার্জশীট জমা দিয়েছেন পিবিআই’র পরিদর্শক মো. বায়জিদ আকন। অভিযুক্তরা হলো-স্বামী ডাচ বাংলা ব্যাংকের পাবলিক রিলেশন অফিসার মো. ফরিদুল ইসলাম, তার মা রিনা বেগম ও ভাই হামিদুর রহমান সুজন। মামলা সুত্রে জানা গেছে, ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের দারখি গ্রামের আমির আলীর ছেলে মোঃ ফরিদুল ইসলামের সাথে ২০১৩ সালের ২২ জুলাই কৃষ্ণকাঠি এলাকার টাইগার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুলতানা জাহান মুনার সাথে বিয়ে হয়। বিয়ের কন্যা সন্তানের জন্ম হয়। ২০২২ সালে ৩০ জুন তাদের মধ্যে বিচ্ছেদ হয়। একমাস পর তাকে ফিরিয়ে নেয়। পূনরায় মুনাকে বিয়ে না করে আত্মগোপন করে স্বামী ফরিদ। গত ২০২২ সালের ২ সেপ্টেম্বর ফেসবুকে পোষ্টদিয়ে ও সুইসাইড নোট লিখে ফ্যানের সাথে ফাস লাগিয়ে আত্মহত্যা করে মুনা। এ ঘটনায় গত ৫ এপ্রিল মুনার বাবা মো. আবুল বাসার বাদী হয়ে ফরিদুল ইসলামসহ ৩ জনকে আসামী করে মামলা করে।
