২৫ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদের উদ্যোগে বস্ত্র বিতরণ ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদের উদ্যোগে বস্ত্র বিতরণ - ajkerparibartan.com
২৫ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদের উদ্যোগে বস্ত্র বিতরণ

3:18 pm , October 22, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে ৬শ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে নগরীর ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর। ২৫ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ও রূপাতলী বাস মালিক সমিতির সভাপতি সুলতান মাহমুদ রোববার সকাল ১১ টায় নিজ রূপাতলীর মাওলানা ভাষানী সড়কে তার নিজ বাসভবনে এ বস্ত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর মাহমুদ আল কবিরসহ স্থাণীয় যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। বস্ত্র বিতরণকালে নবনির্বাচিত কাউন্সিলর সুলতান মাহমুদ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জনগন ও দেশের উন্নয়নে মানুষের ভাগ্য বদলেছে। নি¤œ আয়ের দেশ থেকে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। বিগত দিনে বিএনপি জোট সরকার হিন্দু সম্প্রদায়ের লোকজনদের ওপর কতটা নির্মম অত্যাচার করেছে তা আমরা দেখেছি। তাই এই উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারকে পুনরায় ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। আর আমি দায়িত্ব নেয়ার পরপরই আমার দেয়া নির্বাচনী ইশতেহার পুরনে সর্বদা নিয়োজিত থাকবো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT