3:48 pm , October 21, 2023
পুলিশ ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি ॥ শনিবার বেলা সাড় ১০ টায় বরিশাল জেলা আদালতের সম্মেলন কক্ষে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভায় সভাপতিত্ব করেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহিবুল হাসান ।এ সময় তিনি বলেন, অপরাধমুক্ত সমাজ উপহার দেয়ার জন্য বিচার বিভাগ, পুলিশ প্রশাসন ও সরকারি আইনজীবী কৌশলীরা যদি একত্রে কাজ করে কিছুই বাধা হয়ে দাঁড়াবে না। অনেক সময় পুলিশ সাক্ষী হতে পারবে কী না দ্বিধা দ্বন্দ্বে থাকে তবে পুলিশ এর উপরের অনেক সময় আস্থা রাখে না সাধারণ মানুষ সেই সেইক্ষেত্রে ম্যাজিস্ট্রেট এর বিষয়টি লক্ষ্য রাখবে। তবে পুলিশ যেকোনো বিষয়ে মামলার সাক্ষী হতে পারবে। এ সময় সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিল। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমাইয়া রিজিয়া মৌরি মামলার আওতায় আসা বাদী ও বিবাদীদের উদ্দেশ্যে বলেন, ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল পদ্ধতিতে ’আমার আদালত’ নামে অ্যাপ এবং ওয়েবসাইটে আসামী ও সাক্ষীদের হাজিরা সহ সব বিষয়ে তথ্য দেয়া রয়েছে। সকলে চাইলেই সেখানে ভিজিট করে সহজেই দেখতে পারবেন।
