3:43 pm , October 21, 2023
বিশেষ প্রতিবেদক ॥ নিরাপরাধ ফিলিস্তিনীদের ওপর ইসাইলের বর্বরোচিত বিবেকহীন হামলা ও বিশ^ সম্প্রদায়ের নিরবতার প্রতিবাদে বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহ বরিশাল মহানগর ও সদর উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বরিশাল টাউন হল প্রাঙ্গনে হিজবুল্লাহ নেতা ও বরিশাল জামে এবাদুল্লাহ মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মির্জা নুরুর রহমান বেগ এর সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচীতে জমিয়াতে হিজবুল্লাহর অইম্মায়ে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশে জমিয়াতে হিযবুল্লাহ’র নেতৃবৃন্দ অবিলম্বে ফিলিস্তিনীদের ওপর হামলা বন্ধ সহ স্বাধীন প্যালেষ্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতিসংঘ সহ বিশ^ সম্প্রদায়ের প্রতি আহবান জানান।
