3:12 pm , October 21, 2023
মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ৫জনকে কারাগারে পাঠিয়েছে নাজিরপুর নৌ-পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চরনাজিরপুর গ্রামের ৫ জেলেকে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার বিকেলে ও সন্ধ্যায় তাদেরকে আড়িয়াল খাঁ ও জয়ন্তী নদী থেকে আটক করা হয়। রাতে তাদের নামে পৃথক ৩টি মামলা করেন নাজিরপুর নৌ-পুলিশ। নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রবীর মিত্র জানান, শুক্রবার বিকেলে আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে দুইজন এবং সন্ধ্যায় জয়ন্তী নদী থেকে ৩ জেলেকে আটক করা হয়েছে। পৃথকভাবে আটক হওয়ায় তিনটি মামলা করা হয়েছে। শনিবার সকালে আটক জেলেদের কারাগারে পাঠানো হয়েছে।
