বরিশাল সহ দক্ষিণের ৮ জেলায় নজরদারি বৃদ্ধি করেছে র‌্যাব বরিশাল সহ দক্ষিণের ৮ জেলায় নজরদারি বৃদ্ধি করেছে র‌্যাব - ajkerparibartan.com
বরিশাল সহ দক্ষিণের ৮ জেলায় নজরদারি বৃদ্ধি করেছে র‌্যাব

4:12 pm , October 20, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ আজ থেকে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।  আর এ উৎসবকে নিরাপদ ও নির্বিঘœ করতে করার মাঠে কাজ শুরু করেছে র‌্যাব-৮। র‌্যাব-৮ এর সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে- ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ মন্ডপের নিরাপত্তা নিশ্চিতে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, মাদারীপুর ও শরিয়তপুর জেলার সার্বিক নিরাপত্তায় ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব।
অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাবও মোবাইল এবং স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। পূজাকে কেন্দ্র করে গোয়েন্দা তথ্য সংগ্রহসহ বৃদ্ধি করা হয়েছে র‌্যাবের তৎপরতা ও নজরদারি। যে কোন ধরণের নাশকতা এড়ানোর লক্ষ্যে র‌্যাব-৮ সার্বিকভাবে পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে।
পূজামন্ডপকে ঘিরে সার্বিক নিরাপত্তায় প্রতিনিয়ত র‌্যাবের পেট্রোলিং এবং সাদা পোশাকে  গোয়েন্দা নজরদারি চলমান থাকবে। এছাড়াও বাড়তি নজরদারিসহ প্রস্তত থাকবে র‌্যাব স্ট্রাইকিং ফোর্স। এরই পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে পূজাকেন্দ্রিক যেকোনো গুজব এড়াতে ও পূজামন্ডপে নারী দর্শনার্থীদের ইভটিজিং রোধে জোরদার ব্যবস্থা নেয়া হয়েছে।
এছাড়া র‌্যাব-৮ ব্যাটালিয়ন সদরে স্থাপিত কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিকভাবে সার্বিক নজরদারি অব্যাহত থাকবে।  আর কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা থাকলে র‌্যাবকে তথ্য দিন, র‌্যাব তাৎক্ষণিক ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মাদ জাহাঙ্গীর আলম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT