মা ইলিশ রক্ষার অভিযানে বরিশাল বিভাগে ৮ দিনে ২৬৮ জেলের কারাদন্ড মা ইলিশ রক্ষার অভিযানে বরিশাল বিভাগে ৮ দিনে ২৬৮ জেলের কারাদন্ড - ajkerparibartan.com
মা ইলিশ রক্ষার অভিযানে বরিশাল বিভাগে ৮ দিনে ২৬৮ জেলের কারাদন্ড

4:10 pm , October 20, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ প্রধান প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকারের দায়ে গত ৮ দিনে বরিশালে বিভাগের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে আটক ২৬৮ জেলেকে কারাদ- দেয়া হয়েছে। গত ১২ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত অভিযানে ওই জেলেদের আটকের পর কারাদ- দেয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য বিভাগের সহকারী পরিচালক মো. নাসিরউদ্দিন। এছাড়াও ২ লাখ ৫৬ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বিভাগীয় মৎস অফিস থেকে দেয়া তথ্যা অনুযায়ী, ১২ অক্টোবর থেকে ১৯ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগের ৬ জেলার বিভিন্ন নদীতে অভিযান করে তাদের আটক করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি জেলের কারাদ- দেয়া হয়েছে বরিশাল জেলায়। এ জেলার ২০১ জন জেলেকে কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম। দ্বিতীয় সর্বোচ্চ কারাদ- দেয়া হয়েছে ভোলা জেলায়, ৪৪ জনকে। এছাড়াও পটুয়াখালী জেলায় ১৮, ঝালকাঠিতে ৪ ও বরগুনায় একজনকে কারাদ- দেয়া হয়েছে। এ সময়ে বিভাগে ৯০৩টি অভিযান এবং ৩৪৪ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।বরিশাল বিভাগে ১১৩ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ১ হাজার ৫৮৬ বার বিভিন্ন মাছঘাট, ২ হাজার ৬৯৮ বার বিভিন্ন আড়ৎ ও ১ হাজার ৭১৪ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরের জেলা-উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।
এসব অভিযানে ২ হাজার ৯৫১ কেজি ইলিশ ও ১০ লাখ ৮২ হাজার ৮শ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। উদ্ধার করা জালের মূল্য নির্ধারণ করা হয়েছে দুই কোটি ২৩ লাখ ৬২ হাজার টাকা। মামলা হয়েছে ২৮৭টি। নিলামে আয় হয়েছে ৪৪ হাজার ১০০ টাকা। মৎস্য বিভাগের সহকারী পরিচালক মো. নাসিরউদ্দিন জানান, ১১ অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকুলের ৭ হাজার বর্গ কিলোমিটারের মূল প্রজনন স্থল সহ সারা দেশে ইলিশ আহরন, পরিবহন ও বিপনন নিষিদ্ধ থাকছে। এ সময়ে বরিশাল বিভাগের ৩ লাখ ৭ হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেয়া হচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT