কঠোর নিরাপত্তায় শুরু দুর্গাপূজা , আজ সপ্তমী কঠোর নিরাপত্তায় শুরু দুর্গাপূজা , আজ সপ্তমী - ajkerparibartan.com
কঠোর নিরাপত্তায় শুরু দুর্গাপূজা , আজ সপ্তমী

4:01 pm , October 20, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বেপরোয়া মহিষাসুরকে দমন করতে দেবী দুর্গা দশ প্রহরণ ধরনী হিসেবে আবির্ভূত হলেন। বিষ্ণু দিলেন চক্র, মহাদেব দিলেন ত্রিশূল,ব্রহ্মা দিলেন কমন্ডলু,ইন্দ্র দিলেন বজ্র,জম দিলেন খড়গ, হিমালয় দিলেন বাহন সিংহ, বরুন দিলেন শঙ্খ ।এরকম দশ অস্ত্রে সজ্জিত হয়ে দেবী দুর্গা অবতীর্ণ হলেন মহিষাসুরের সামনে। প্রথমে মহিষাসুর প্রতিরোধ ধারণ করল হস্তি রূপ ,পরে সিংহ এবং সবশেষে মহিষ রূপ ধারণ করে দেবী দুর্গার সাথে যুদ্ধে জড়িয়ে পড়ল। মহিষাসুর বধের মাধ্যমে দেবতাদের দুর্গতির অবসান ঘটলো। দুর্গা বিনাশ করলেন অসুর শক্তির। এভাবেই প্রতিবছর শরৎকালে আবির্ভূত হন কন্যা রূপে দেবী দুর্গা । শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটে কল্পারম্ভ এবং বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে উৎসবের প্রথম দিন ষষ্ঠী পূজা সম্পন্ন হয়েছে । এদিন সকাল থেকে চন্ডিপাঠে মুখরিত হয় সব ম-প এলাকা। সন্ধ্যায় মহাষষ্ঠীতে অধিবাস, কল্পারম্ভ ও বোধনের মাধ্যমে শুরু হয়েছে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। উৎসবের দ্বিতীয় দিন আজ শনিবার মহাসপ্তমীর পূজা অনুষ্ঠিত হবে সকাল ৬টা ১০ মিনিটে। মহাঅষ্টমীর পূজা অনুষ্ঠিত হবে রোববার সকাল ৬টা ১০ মিনিটে এবং বেলা ১১টায় অনুষ্ঠিত হবে কুমারী পূজা। সন্ধিপূজা শুরু হবে রাত ৮টা ৬ মিনিটে।সোমবার সকাল ৬টা ১০ মিনিটে শুরু হবে নবমী পূজা। পরদিন মঙ্গলবার দশমী পূজা শুরু সকাল ৬টা ৩০ মিনিট। পূজা সমাপন ও দর্পণ বিসর্জন হবে সকাল ৯টা ৪৯ মিনিটের মধ্যে। করা নিরাপত্তার মধ্য দিয়ে এ বছর অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ওই উৎসবটি। প্রতিবছরের মহানগরের পূজা মন্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরায় স্থাপন করা হলেও এবছর গোটা জেলার প্রতিটি মন্ডপে স্থাপিত হয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যামেরা। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং দর্শনার্থীদের নিশ্চিদ্র নিরাপত্তা নির্দিষ্ট নিশ্চিত করতে প্রতিটি মন্ডপে দায়িত্ব পালন করবেন র্যাব ও পুলিশের বিভিন্ন শাখার সদস্যরা। র‌্যাব-৮ এর সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ পূজাম-পসহ সব পূজাম-পের নিরাপত্তা নিশ্চিতে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, মাদারীপুর ও শরীয়তপুরসহ আট জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব।অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাবও মোবাইল ও স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে নিরাপত্তা দায়িত্ব পালন করবে। পূজাকে কেন্দ্র করে গোয়েন্দা তথ্য সংগ্রহসহ বাড়ানো হয়েছে র‌্যাবের তৎপরতা ও নজরদারি। যেকোনো ধরনের নাশকতা এড়ানোর লক্ষ্যে র‌্যাব-৮ সার্বিকভাবে পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে।পূজাম-পকে ঘিরে সার্বিক নিরাপত্তায় প্রতিনিয়ত র‌্যাবের পেট্রোলিং ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চলমান থাকবে। এছাড়া বাড়তি নজরদারিসহ প্রস্তুত থাকবে র‌্যাব স্ট্রাইকিং ফোর্স। এরই পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে পূজাকেন্দ্রিক যেকোনো গুজব এড়াতে ও পূজাম-পে নারী দর্শনার্থীদের ইভটিজিং রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে।পূজাস্থলে নিয়োজিত অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে র‌্যাবের নিয়মিত যোগাযোগ রয়েছে। সবার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। যদি এমন কোনো পরিস্থিতির উদ্ভব হয়, তা নিরসনে র‌্যাব সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। শংকর মঠ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তন্ময় তপু জানান, শারদীয় দুর্গোৎসব পালনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে তাদের। দর্শনার্থী মুখর পরিবেশে ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয়েছে উৎসবের। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দেয়া হয়েছে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা। এছাড়াও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পাশাপাশি প্রস্তুত রয়েছে শংকর মঠ পূজা উদযাপন পরিষদের স্বেচ্ছাসেবকরা। দর্শনার্থীদের আগমনে শারদীয় এই উৎসব সম্পন্ন হবে আনন্দময় এক পরিবেশের মাধ্যমে এমনটাই আশাবাদ ব্যক্ত করেন তন্ময় তপু। বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জি কুডু জানান, মহানগরের ৪৭ টি এবং জেলায় ৬০০ টি সহ মোট ৬৪৭ পূজা মন্ডপে এ বছর অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। এরমধ্যে বরিশাল সদরে ২৫ টি,বাকেরগঞ্জে ৭৪ টি,বাবুগঞ্জের ২৬ টি,বানারীপাড়ায় ৫৮ টি,মেহেন্দিগঞ্জের ২৪ টি,মূলা দিতে ১১ টি,হিজলায় ১৬ টি,গৌরনদীতে ৮৪ টি,উজিরপুরে ১১৬ টি এবং আগুন জেরায় সবচেয়ে বেশি ১৬৬ মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা।উৎসবটি নির্বিঘেœ পালনের উদ্দেশ্যে পূজা উদযাপন পরিষদ ও আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ নজরদারি অব্যাহত রয়েছে। শুক্রবার সকাল থেকে উৎসবের শুরু হয়েছে যা ২৪ তারিখ দেবীর বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT