সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আতিক সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আতিক - ajkerparibartan.com
সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আতিক

4:06 pm , October 19, 2023

বাবুগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) নির্বাচনী এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তির আশায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান।
গণসংযোগ ও মতবিনিময় এর চলমান কর্মসূচির অংশ হিসেবে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবে বাবুগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে  মতবিনিময় করেছেন তিনি।
প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের মাধ্যমে তিনি তাঁর আগ্রহের কথা জানান। আতিকুর রহমান বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে দলীয় মনোনয়ন চাইব। তিনি আমাকে যোগ্য মনে করলে মনোনয়ন দিবেন। অন্য কাউকে মনোনয়ন দিলেও নৌকার জন্যই ভোট চাইব। নেত্রী যাকে মনোনয়ন দেবেন তিনিই নৌকার প্রার্থী, তার পক্ষেই মাঠে থাকবো। জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তিনি আরো বলেন, স্থানীয় রাজনীতিতে যেন দলীয় কোন দ্বিধা বিভক্তির সৃষ্টি না হয় সেজন্য দলের হাইকমান্ডের নির্দেশনা নিয়েই এলাকায় কাজ করছি।
নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে এ আসনে দীর্ঘ দিনের প্রত্যাশা নৌকার প্রকৃত মাঝি। সেই নৌকার মনোনয় পেয়ে নৌকাকে বিজয়ী করাই দলের সকলের একমাত্র লক্ষ্য হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। আতিকুর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, বাবুগঞ্জ মুলাদীতে আমি ব্যক্তি উদ্যোগে যে উন্নয়ন কর্মকান্ড করেছি তাতে নৌকা প্রতীক  পেলে বিপুল ভোটে বিজয়ী হবো। মতবিনিময় কালে বাবুগঞ্জে কমর্রত বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT