মা ইলিশ রক্ষার অভিযানে ৭ দিনে ২১৯ জেলের কারাদন্ড মা ইলিশ রক্ষার অভিযানে ৭ দিনে ২১৯ জেলের কারাদন্ড - ajkerparibartan.com
মা ইলিশ রক্ষার অভিযানে ৭ দিনে ২১৯ জেলের কারাদন্ড

4:05 pm , October 19, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের সময় বরিশালে বিভাগের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে গেলো ২৪ ঘন্টায় ৪৮ জেলেকে কারাদ- প্রদান করা হয়েছে। পাশাপাশি ৫৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। নিয়ে গোটা অভিযানে গেলো ৭ দিনে এখন পর্যন্ত ২৪১ টি মামলায় ২১৯ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করা হয়েছে। পাশাপাশি ২ লাখ ২১ হাজার ১ শত টাকা জরিমানা আদায় করা হয়। বিভাগীয় মৎস অফিস থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ১২ অক্টোবর থেকে ১৯ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ৭৮৬ টি অভিযান চালানো হয়েছে এবং ২৯৫ টি মোবাইল কোর্ট করা হয়েছে। যেখানে গেলো সাতদিনে বরিশাল বিভাগের ১০২ বার বিভিন্ন মৎস অবতরণ কেন্দ্র, ১ হাজার ৩৮২ বার বিভিন্ন মাছঘাট, ২ হাজার ৩৭৮ বার বিভিন্ন আড়ৎ ও ১ হাজার ৫১১ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা। আর গেলো চারদিনের অভিযানে ২ হাজার ৫৬৪ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ২ কোটি ২ লাখ ৪২ হাজার ৫ শত টাকা মূল্যের ৯ লাখ ২২ হাজার ৮শ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এছাড়া জব্দ হওয়া সামগ্রী নিলাম করে আয় হয়েছে ৪৪ হাজার ১ শত টাকা। মৎস্য বিভাগের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন জানান, ১১ অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকুলের ৭ হাজার বর্গ কিলোমিটারের মূল প্রজনন স্থল সহ সারা দেশে ইলিশ আহরন, পরিবহন ও বিপনন নিষিদ্ধ থাকছে। এ সময়ে বরিশাল বিভাগের ৩ লাখ ৭ হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেয়া হচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT