3:37 pm , October 17, 2023
এক সময়ের ঐতিহ্যবাহী জিয়া সড়ক ও শের-ই বাংলা সড়কের মাঝ খান দিয়ে বয়ে যাওয়া জেল খাল এখন ময়লার ভাগারে পরিনত হয়েছে। এই খাল সিটি কর্পোরেশন সংস্কার না করার কারণে সামান্য বৃষ্টিতেই নগরীর রাস্তায় জমছে হাটু পানি। গত কয়েক বছর ধরে জলাবদ্ধতায় নগরবাসী নাকাল হলেও ঘুম ভাঙ্গেনি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের। ছবি: রুবেল পারভেজ
