মঠবাড়িয়ায় পূজা মন্ডপে মহিউদ্দিন মহারাজের আর্থিক অনুদান প্রদান মঠবাড়িয়ায় পূজা মন্ডপে মহিউদ্দিন মহারাজের আর্থিক অনুদান প্রদান - ajkerparibartan.com
মঠবাড়িয়ায় পূজা মন্ডপে মহিউদ্দিন মহারাজের আর্থিক অনুদান প্রদান

3:49 pm , October 15, 2023

শাকিল আহমেদ, মঠবাড়িয়া ॥ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মঠবাড়িয়া পৌরসভাসহ ১১ ইউনিয়নের ৭৬টি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ । এ উপলক্ষ্যে রোববার বিকেলে পৌরসভার হল রুমে মঠবাড়িয়া উপজেলার সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঠবাড়িয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী রতন কর্মকারের সভাপতিত্বে প্রধান অতিথি মহিউদ্দিন মহারাজ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন মঠবাড়িয়া পৌরসভার সাবেক প্রশাসক আজিজুল হক সেলিম মাতুব্বর, বর্তমান প্রশাসক মোঃ আরিফ-উল-হক, টিকিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কাজল চন্দ্র দাস, শিক্ষক নেতা সুমন্ত্র হাওলাদার সুমন, তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজের প্রভাষক রঞ্জন পাইক ও তুষখালী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু প্রদীপ বেপারী। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী পংকজ সাওজাল। অনুষ্ঠানে ৭৬টি মন্ডপের সভাপতি-সম্পাদক ছাড়াও উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় মহিউদ্দিন মহারাজ কেন্দ্রীয় হরিসভা ও শহরের দক্ষিণ বন্দর মন্দিরে ২৫ হাজার টাকা করে এবং বাকী মন্দির গুলোতে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT