বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদ্যাপন বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদ্যাপন - ajkerparibartan.com
বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদ্যাপন

3:46 pm , October 15, 2023

খবর বিজ্ঞপ্তি ॥ ‘সাদাছড়ি হাতে ধরি, স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি’ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মতো বরিশালেও বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদ্যাপন করা হয়। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে সমাজসেবা বিভাগীয় কার্যালয়ে সাদাছড়ি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় পরিচালক মোঃ শহীদুল ইসলাম আলোচনা সভায় বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের নিরাপদ চলাচলের জন্য সাদাছড়ি নিরাপত্তা দিবসের গুরুত্ব অনেক। কেননা দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ এই সাদাছড়ির মাধ্যমেই নিরাপদভাবে ঘরের বাইরে চলাচলে সক্ষম হন। আর তাই সরকারের পক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করে থাকে। বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে একাত্ম হয়ে দৃষ্টিপ্রতিবন্ধী জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় সম্পৃক্তকরণ, জনসচেতনতা সৃষ্টি ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি দেশের বৃহৎ জনগোষ্ঠীর দৃষ্টিভঙ্গি পরিবর্তনের চেষ্টা করা হয় দিবসটির মাধ্যমে।
তিনি আরও বলেন, স্বাভাবিক জীবনব্যবস্থা নিশ্চিতকরণে দৃষ্টি প্রতিবন্ধী মানুষের শিক্ষা এবং পরবর্তী জীবনধারায় অর্থনৈতিক ও সামাজিক জীবনে সক্রিয়ভাবে অংশগ্রহণে জনসচেতনতা সৃষ্টি করাই দিবসটির মূল লক্ষ্য। ১৯৬৪ সাল থেকে প্রতি বছরের ১৫ অক্টোবর দিবসটি পালিত হয়। অন্ধ বা দৃষ্টি প্রতিবন্ধী, অন্ধত্ব এবং স্বাধীনতার হাতিয়ারের প্রতীক, সাদা বেতের লোকদের কৃতিত্ব উদযাপনের জন্য তারিখটি আলাদা করা হয়েছে।
আলোচনা অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো: শহীদুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। উপপরিচালক এ কে এম আখতারুজ্জামান তালুকদার –এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক গৌতম বাড়ৈ।
সমাজসেবা কার্যালয় থেকে জানানো হয়, বরিশাল বিভাগে ৬৮ হাজার ৬৬১জন শারীরিক প্রতিবন্ধী রয়েছেন। তার মধ্যে আট হাজার ৬২২জন দৃষ্টি প্রতিবন্ধী রয়েছেন। এর মধ্যে ৪৫ হাজার ৬৫১জন ভাতাভোগী রয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT