3:45 pm , October 15, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ প্রধান প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকারের দায়ে বরিশালে বিভাগের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে আটক ৫৯ জেলেকে কারাদ- দেয়া হয়েছে। গত ৭২ ঘন্টায় পরিচালিত অভিযানে আটকদের কারাদ- দেয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য বিভাগের সহকারী পরিচালক মো. নাসিরউদ্দিন। অভিযানে ৬৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বিভাগীয় মৎস্য অফিস থেকে দেয়া তথ্যা অনুযায়ী, ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগের ৬ জেলার বিভিন্ন নদীতে অভিযান করে তাদের আটক করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি জেলের কারাদ- দেয়া হয়েছে বরিশাল জেলায়। এ জেলার ৪৭ জন জেলেকে কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম। দ্বিতীয় সর্বোচ্চ কারাদ- দেয়া হয়েছে পটুয়াখালী জেলায়, ৮ জনকে। এছাড়াও ভোলা জেলায় তিনজন ও বরগুনায় একজনকে কারাদ- দেয়া হয়েছে। পাশাপাশি ৬৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বিভাগে ৩১৯ টি অভিযান এবং ১০৯ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৬৯৮ কেজি ইলিশ ও ২ লাখ ৫৫ হাজার ৫শ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। উদ্ধার করা জালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৮ লাখ ৬১ হাজার টাকা। জব্দ হওয়া সামগ্রী নিলাম করে আয় হয়েছে ১ হাজার ৬ শত টাকা।
বরিশাল বিভাগের ৪৯ বার বিভিন্ন মৎস অবতরণ কেন্দ্র, ৫৯১ বার বিভিন্ন মাছঘাট, ১ হাজার ১ বার বিভিন্ন আড়ত ও ৬৩৫ টি বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা। মৎস্য বিভাগের সহকারী পরিচালক মো. নাসিরউদ্দিন জানান, ১১ অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকুলের ৭ হাজার বর্গ কিলোমিটারের মূল প্রজনন স্থল সহ সারা দেশে ইলিশ আহরন, পরিবহন ও বিপনন নিষিদ্ধ থাকছে। এ সময়ে বরিশাল বিভাগের ৩ লাখ ৭ হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেয়া হচ্ছে।
