বীরমুক্তিযোদ্ধা শ্বশুরকে হোটেল কক্ষে আটকে রেখে স্বাক্ষর নেয়ার চেষ্টা পুত্রবধূর বীরমুক্তিযোদ্ধা শ্বশুরকে হোটেল কক্ষে আটকে রেখে স্বাক্ষর নেয়ার চেষ্টা পুত্রবধূর - ajkerparibartan.com
বীরমুক্তিযোদ্ধা শ্বশুরকে হোটেল কক্ষে আটকে রেখে স্বাক্ষর নেয়ার চেষ্টা পুত্রবধূর

3:39 pm , October 15, 2023

মৃত পুত্রের সম্পদ নিয়ে পুত্রবধূর এলাহি কান্ড!
নিজস্ব প্রতিবেদক ॥ স্বামীর সম্পদ থেকে শ্বশুরকে বঞ্চিত করতে নগরীর একটি আবাসিক হোটেলে এনে জোর করে স্বাক্ষর নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে পুত্রবধুর বিরুদ্ধে। গত ১০ অক্টোবর ঘটনাটি ঘটেছে নগরীর সদর রোড আবাসিক হোটেল আলী ইন্টারন্যাশনালে। এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধ কোতয়ালী মডেল ও কাউনিয়া থানায় পৃথক দুইটি সাধারন ডায়েরী করেছেন। ভুক্তভোগী ওই বৃদ্ধ হলেন সদর উপজেলার শায়েস্তাবাদ গ্রামের চর আইচা গ্রামের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা আবু মতিন তালুকদার।
তার ছেলে মো. মামুন পরিবর্তনকে জানান, দীর্ঘদিন আমেরিকায় থাকা তার বড় ভাই আবুল কালাম আজাদ গত ৭/৮ বছর ধরে স্ত্রী ও কন্যা সন্তান নিয়ে ঢাকায় বাস করতো।  গত ১৩ সেপ্টেম্বর নিজ বাড়ীতে বেড়াতে এসে হঠাৎ মারা যায়। তিনি মারা যাওয়ায় তার সম্পদের শতকরা সাড়ে ৩৭ শতাংশের মালিক বাবা বীরমুক্তিযোদ্ধা আবু মতিন তালুকদার। ভাইয়ের স্ত্রী সেলিনা হক (৩৫) বাবার প্রাপ্য অংশ দিতে নারাজ। বাবাকে সন্তানের সম্পদ থেকে বঞ্চিত করার পরিকল্পনা করে পুত্রবধু। সেই পরিকল্পনার অংশ হিসেবে গত ৯ অক্টোবর দুপুরে ভাবি সেলিনা হক বাড়ীতে আসে। পরে ভাইয়ের মৃত্যু ও ওয়ারিশ সনদ নেয়ার কথা জানিয়ে বাবাকে নিয়ে ইউনিয়ন পরিষদের যাওয়ার কথা বলে বাসা থেকে নিয়ে বের হয়। পরে সিএনজিযোগে বাবাকে নিয়ে সদর রোড হোটেল আলীর একটি কক্ষে নিয়ে অবরুদ্ধ করে। সেখানে আরো অজ্ঞাত ১০/১২ জন অবস্থান করা ছিলো। তারা জোর করে সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করে। তখন বাবা ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে আসে। এ ঘটনায় বাবা বাদী হয়ে কোতয়ালী মডেল ও কাউনিয়া থানায় পৃথক দুইটি সাধারন ডায়েরী করেছেন।
হোটেল আলীর কর্মচারী জানায়, এক নারী ও তার কন্যা ৩১৭ নং কক্ষে উঠে। দুপুরে হোটেলের ডাইনিং ছেলের সম্পত্তি নিয়ে শ্বশুর ও নারীর মধ্যে একটু সমস্যা হয়েছে। পরে শ্বশুর চলে গিয়েছে। সে নাকি থানায় অভিযোগ করেছে তাকে সিড়িতে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়েছে। সিড়িতে তো সিসি ক্যামেরা নেই। তাই আমরা বিষয়টি সম্পর্কে কিছু জানি না।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT