3:35 pm , October 15, 2023
বোরহানউদ্দিন প্রতিবেদক ॥ বোরহানউদ্দিন উপজেরার কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে চাঁদাবাজি মামলার সাক্ষীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীরা। মোস্তাফিজুর রহমান নামক বাদীর চাঁদাবাজির মামলার সাক্ষী হওয়ায় হামলা চালায় প্রতিপক্ষরা এমন অভিযোগ আহতদের। প্রতিপক্ষের হামলায় আবু তাহের (৬০) ও মাকসুদুর রহমান (৪০) কে গুরুতর কাটা জখম করাসহ তাহেরা বেগম (৫৫) ও খাদিজা আক্তার (৩৫) কে পিটিয়ে আহত করা হয়। আহতরা উল্লেখিত চাঁদাবাজি মামলার সাক্ষী হওয়ায় ক্ষিপ্ত হয় প্রতিপক্ষরা। পূর্বপরিকল্পিত ভাবে গত বুধবার দুপুর ১২ টায় বাগানের সুপারি পারার সময় হামলা চালায় প্রতিপক্ষরা। তাদের প্রতিপক্ষ আকবর (৫৫), নজরুল মাল (৪২),মামুন মাল(৪৫), জামসেদ মাল (২৫) , আব্দুল করিম (৬৫), জান্নাত (৪০), লাইলি আক্তার (সাথী) (৩৫), সিজন মাল (৭০) হামলা চালায় এমন অভিযোগ আহতদের।
আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। এ ঘটনায় ভুক্তভোগী মাকসুদুর রহমান বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন। তবে মামলার আসামী কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অন্যদিকে আকবর পক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদেরকে খুজে পাওয়া যায়নি। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়ার জানান, থানায় মামলা হয়েছে। তদন্তকরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
