মুলাদীতে রিমান্ড শেষে হত্যা মামলার আসামি কারাগারে, হত্যায় ব্যবহৃত রামদা উদ্ধার মুলাদীতে রিমান্ড শেষে হত্যা মামলার আসামি কারাগারে, হত্যায় ব্যবহৃত রামদা উদ্ধার - ajkerparibartan.com
মুলাদীতে রিমান্ড শেষে হত্যা মামলার আসামি কারাগারে, হত্যায় ব্যবহৃত রামদা উদ্ধার

3:52 pm , October 14, 2023

মুলাদী প্রতিনিধি ॥ মুলাদীতে চাঞ্চল্যকর আব্দুর রব হাওলাদার হত্যা মামলার আসামির ৪ দিনের রিমা- শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শনিবার সকালে মানিক সরদারকে কারাগারে পাঠায় মুলাদী থানা পুলিশ। এর আগে মানিক সরদারের স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার দুপুরে উপজেলার চরকমিশনার গ্রামের একটি পুকুর থেকে হত্যায় ব্যবহৃত রামদা উদ্ধার করেছে পুলিশ। গত ১০ অক্টোবর সন্ধ্যায় মানিক সরদারকে রিমান্ডে নেয় থানা পুলিশ। ওই দিন একই হত্যা মামলার অপর দুই আসামি কামাল সরদার ও জামাল সরদারকে দুই দিনের রিমা- দিয়েছেন বরিশাল সিনিয়র জুডিশিয়াল আদালত।
জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২২ আগস্ট সকালে অটোরিকশা থেকে নামিয়ে আব্দুর রব হাওলাদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। ওই ঘটনায় ২৪ আগস্ট নিহতের ছেলে আব্বাস হাওলাদার বাদী হয়ে চরকমিশনার গ্রামের কামাল সরদার, জামাল সরদার, মানিক সরদারসহ ১৬জনের নাম উল্লেখ  করে অজ্ঞাতনামাসহ ৩১জনকে আসামী করে মামলা করেন। গত ১৬ সেপ্টেম্বর মুলাদী ও হিজলা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে হিজলা গৌরব্দী ইউনিয়নের কানাবগীরচর এলাকা থেকে কামাল সরদার, জামাল সরদার ও মানিক সরদারসহ ৭ জনকে গ্রেপ্তার এবং বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করেন। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান জানান, হত্যা মামলার ৩ আসামিকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং হত্যায় ব্যবহৃত একটি রামদা উদ্ধার করা হয়েছে। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সর্বসাধারণের জন্য সংবাদপত্র পড়ার  ব্যবস্থা করলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT