ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্রের দাবীতে বরিশালে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্রের দাবীতে বরিশালে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ - ajkerparibartan.com
ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্রের দাবীতে বরিশালে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ

3:49 pm , October 14, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্টার মাধ্যমে একমাত্র সমাধানের পথ  সহ গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যা ও ধ্বংস বন্ধ করা সহ মার্কিন সাম্রাজ্যবাদ নিপাতের দাবীতে  বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের ওয়াকার্স পার্টি বরিশাল জেলা কমিটি। শনিবার বিকালে টাউন হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ফকিরবাড়ি রোড দলীয় কার্যালয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন নেতাকর্মীরা। জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি ও জেলা কমিটির সাধারন সম্পাদক এ্যাড. শেখ মোঃ টিপু সুলতান।
এসময় আরো উপস্থিত ছিলে জেলা কমিটির সদস্য মোজাম্মেল হক ফিরোজ,এইচ.এম হারুন,এস.এম জাকির হোসেন,আনিছুর রহমান সবুজ,জাহাঙ্গীর চৌধুরী,ফাইজুল হক বালি ফারহীন,নারী নেত্রী সিমা রাণী শীল,শিউলি সিকদার ও কেন্দ্রীয় সদস্য আবুল হোসেন প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT