হিজড়া জনগোষ্ঠীর আয়বর্ধক কর্মসুচী নিয়ে মতবিনিময় হিজড়া জনগোষ্ঠীর আয়বর্ধক কর্মসুচী নিয়ে মতবিনিময় - ajkerparibartan.com
হিজড়া জনগোষ্ঠীর আয়বর্ধক কর্মসুচী নিয়ে মতবিনিময়

4:06 pm , October 13, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ সমাজের পিছিয়ে পড়া হিজড়া জনগোষ্ঠীর আয়বর্ধক কর্মসুচী নিয়ে মতবিনিময় সভা হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর রসুলপুর এলাকায় অনুষ্ঠিত মতবিনিময় সভার আয়োজন করেন রিসোর্স ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট কাউন্সিল (আর এম ডি সি)। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, স্বপ্ন ছোয়া সংগঠনের সভাপতি তপু হোসেন, আরএমডিসি শিক্ষক জান্নাতুল ফেরদাউস শিশির। হিজড়াদের গুরুমাতা কবরী হিজড়ার নেতৃত্বে কর্মশালায় অংশ নিয়েছিলেন অর্ধশত হিজড়া। আলোচনার এক পর্যায়ে প্রত্যেক হিজড়াই তাদের কঠিন জীবন যাপনের কথা তুলে ধরেন।
জেলা প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ তার বক্তব্যে বলেছেন ‘হিজড়াদের এই কঠিন জীবন যাপন আমাদেরকে পীড়া দেয়। তারাও আমাদেরই একজন। তাদের মধ্যেও ট্যালেন্ট আছে। সঠিক সুযোগ ও গাইড লাইন পেলে তারা তাদের মেধা বুদ্ধির বিকাশ ঘটাতে পারবে। আমার মনে হচ্ছে- তাদের জন্য সেই সঠিক গাইড লাইনই হয়ে এসেছে আরএমডিসি। তারা তাদের আয়বর্ধক কাজ দিয়ে নিজেদের প্রমান করার একটা সুযোগ পাবে।”

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT