4:05 pm , October 12, 2023
পাকস্থলির টিউমারের যন্ত্রণায় কাঁতরাচ্ছেন মাহিনুর, পিতা: মানিক ডাকুয়া। মাহিনুরের পাকস্থলির টিউমারে ক্যান্সার হয়েছে বলে তার চিকিৎসক প্রাথমিকভাবে বলেছেন। ডাক্তার আরো বলেছেন, পাকস্থলির টিউমারটি কেটে ফেলতে হবে। তিনি গত ২ বছর পেটের ব্যাথায় ভোগার পর ১২ই জুলাই/২৩ বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ দিন ভর্তি থাকেন। এর পর ৩০ জুলাই ডা. স্বরজিৎ কুমার মন্ডল সিটি স্ক্যান করেন এবং রেফার করেন ঢাকার বিএসএমএমইউতে। সেখানে ৭ আগস্ট প্রফেসর ডা. আহমেদ আবু সালেহকে দেখান। আবারো ১৭ আগস্ট/২৩ সিটি স্ক্যান করেন ডা. মো. নজরুল ইসলাম। তিনি বলেছেন, এই মুহূর্তে পাকস্থলির টিউমারটি কেটে ফেলতে হবে। অর্থের অভাব ও সিট সমস্যার কারণে বিএসএমএমইউতে ভর্তি হতে পারেননি, অপারেশনও হয়নি তার। মহিনুরের স্বামী মোখলেছুর রহমান বরিশালের একজন অটোচালক, গ্রামের বাড়ি বলইকাঠী, পোস্ট-বাদলপাড়া, বাকেরগঞ্জ, বরিশাল। বর্তমানে মাহিনুর বিছানায় মৃত্যুর যন্ত্রনায় কাঁতরাচ্ছেন। তার টিউমারটি অপসারণ না করলে সারা শরীরের ক্যান্সারের জীবানু ছড়িয়ে পড়বে। তাকে বার বার রক্ত দিতে হচ্ছে। এ চিকিৎসার ব্যয়ভার তার গরীব স্বামী বা পরিবারের কারো পক্ষে বহন করা সম্ভব নয়। মাহিনুরের ৩টি কন্যা সন্তান রয়েছে। দেশের মানবদরদী মানুষ বা কোন সংগঠনের কাছে মাহিনুর নিজের জীবন বাঁচানোর জন্য করোজোড়ে অর্থ সাহায্যের আবেদন করছেন। তার স্বামী মোখলেছুর রহমানের মোবাইল নং-০১৩০০৪২৫৯৭৯ (বিকাশ)।
