মুলাদীতে নদী থেকে বালু উত্তোলনকারী ৩ জনের কারাদন্ড মুলাদীতে নদী থেকে বালু উত্তোলনকারী ৩ জনের কারাদন্ড - ajkerparibartan.com
মুলাদীতে নদী থেকে বালু উত্তোলনকারী ৩ জনের কারাদন্ড

4:05 pm , October 12, 2023

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৩জনকে কারাদ- দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দীন ভ্রাম্যমান আদালতে ৩জনকে ২০ দিন করে কারাদ- দেন। দ-িতরা হলেন, বরিশাল সিটি কর্পোরেশনের ১২নম্বর ওয়ার্ডের হান্নান সরদারের ছেলে মো. রকি সরদার (৩৬), পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আব্দুল বারেকের ছেলে ই¯্রাফিল (২৯) ও আব্দুল গণি মিয়ার ছেলে হাসান (১৯)। তাদেরকে আড়িয়ালখাঁ নদী থেকে বালু তোলার সময় আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জানা গেছে, মা ইলিশ রক্ষার অভিযানের লক্ষ্যে বৃহস্পতিবার সকালে আড়িয়ালখাঁ নদীর নন্দীরবাজার এলাকায় অভিযানে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দীন। ওই সময় ড্রেজার ও জাহাজ দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখে তাদেরকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতে প্রত্যেককে ২০ দিন করে কারাদ- দিয়ে পুলিশকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT