শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন - ajkerparibartan.com
শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

3:58 pm , October 12, 2023

শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেছে বরিশাল মহানগর শ্রমিক লীগ। বৃহস্পতিবার সকালে সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এর আগে সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছে নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিক লীগের সভাপতি পরিমল চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক রইজ আহমেদ মান্না প্রমুখ। বিকেলে মহানগর শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। আলোচনা সভা শেষে র‌্যালি বের করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT