আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ জনকে জরিমানা আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ জনকে জরিমানা - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ জনকে জরিমানা

3:44 pm , October 10, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় অবৈধ ভাবে ভেসাল জাল দিয়ে দেশীয় প্রজাতির ছোট মাছের পোনা ধরার অপরাধে ৩ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে ইমামা বানিন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, উপজেলার আন্ধারমানিক বিল, বাকাল খাল ও বিল এবং ডুমুরিয়া খালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করে মঙ্গলবার দুপুরে ৩টি অবৈধ ভেসাল জাল উচ্ছেদ করেছে। অবৈধ ভেসাল জাল দিয়ে দেশীয় প্রজাতির ছোট মাছের পোনা ধরার অপরাধে ৩টি মামলায় পশ্চিম বাকাল গ্রামের মৃত হাসেম বেপারীর ছেলে মোঃ সিরাজ বেপারি, ডুমুরিয়া গ্রামের মৃত কার্তিক মন্ডলের ছেলে কৃষ্ণ মন্ডল ও একই এলাকার মৃত কানাই লাল বাড়ৈর ছেলে অমূল্য বাড়ৈকে ২০০০ টাকা করে মোট ৬০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দকৃত মাছ গরীব ও এতিমদের মধ্যে বিতরণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন। এসময় উপস্থিত ছিলেন পেশকার সোহেল আমিনসহ থানা পুলিশের সদস্যরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT