3:36 pm , October 10, 2023
কাউখালী প্রতিবেদক ॥ পিরোজপুরের কাউখালীতে গাঁজা সেবনের অপরাধে শাকিব হাসান নামে এক যুবককে ৩ মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার রাতে উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে চিড়াপাড়া কালভার্টের কাছে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান। আদালত পরিচালনা সময় কাউখালী থানার এসআই জহিরুল ইসলাম নেতৃত্বে একটি পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। কারাদ- প্রাপ্ত যুবক সয়না রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।
