3:45 pm , October 8, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-৬ ও পটুয়াখালী-১ আসনের এমপি দম্পত্তির বিরুদ্ধে মানহানিকর বক্তব্যসহ ভিডিও ফেসবুকে প্রচার করায় সাইবার আইনে মামলা হয়েছে। রোববার বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন এক ব্যবসায়ী। সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক বাকেরগঞ্জথানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন। মামলার বাদী এমএ বাছেদ হাওলাদার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের মৃত আ. মজিদ হাওলাদারের ছেলে। বিবাদী জাকির হোসেন উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের শাকবুনিয়া গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে। মামলার বরাতে বেঞ্চ সহকারী কাকন বলেন, নালিশীতে বাদী নিজেকে ব্যবসায়ী ও বরিশাল-৬ আসনের এমপি বেগম নাসরিন জাহান রতনার একজন কর্মী বলে উল্লেখ করেছেন।
বিবাদী জাকির হাওলাদারকে ভবঘুরে ও হলুদ সাংবাদিক হিসেবে উল্লেখ করেন।
নালিশীর বরাতে বেঞ্চ সহকারী বলেন, গত ২৭ সেপ্টেম্বর বাদী ফেইসবুকে দেখতে পায় জাকির হাওলাদার আইডি থেকে “সংসদ সদস্যর অবহেলায় ১৫ বছরের উন্নয়ন বঞ্চিত বরিশাল-৬” শিরোনামে একটি ভিডিও এডিটিংয়ের মাধ্যমে প্রস্তুত করে প্রচার করেছে।
একজন উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরোননি, অপরজন স্ব-শিক্ষিত। আওয়ামী লীগ ও বিএনপির উপর ভর করে বরিশাল-৬ আসন তথা বাকেরগঞ্জের রামরাজত্ব চালাচ্ছেন ২৫ বছর ধরে। বলছি জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও তার স্ত্রী একই দলের প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রতœার কথা। স্থানীয়দের অভিযোগ তাদের হাতে বাকেরগঞ্জের উন্নয়ন হয়নি ছিটে ফোটাও। তবে এই দম্পত্তির সম্পদ বেড়েছে পাহাড় সমান। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ ও পটুয়াখালী-১ আসন থেকে এই দম্পতিকে চান না স্থানীয় ভোটার ও নেতাকর্মীরা। এছাড়াও ভিডিওতে দম্পতির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরা হয়েছে। ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় প্রচার প্রকাশ ও শেয়ার করে সামাজিক, রাজনৈতিক ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন করে। এর মাধ্যমে মানহানির শিকার হয়েছে উল্লেখ করে আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারির আর্জি জানিয়েছিলো।
