4:05 pm , October 7, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বর্তমান সরকার ভয় পায়। খালেদা জিয়া রাজপথে নামলে কোটি কোটি মানুষ তার সাথে আন্দোলনে সামিল হবে। যে কারনে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। কারাগারে থাকাকালীন খালেদা জিয়াকে সেøা পয়জনিং করা হয়। যা লন্ডনে বসে প্রধানমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়েছে। তানা হলে এ ধরনের কথা তিনি কোনদিন বলতে পারতেন না। কে কবে মৃত্যুবরন করবে তা একমাত্র আল্লাহই ভালো জানেন। সেলিমা রহমান বলেন, আমাদের মাকে চিকিৎসা করতে দেয়া হচ্ছে না। তাকে বিনাচিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। গতকাল শনিবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলের হল রুমে বরিশাল বিভাগীয় চিকিৎসক সমাবেশে এসব কথা বলেন প্রধান অতিথি। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার। ড্যাব’র বরিশাল বিভাগীয় উপ-কমিটির আহ্বায়ক ডা. সিরাজুল ইসলামের সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তৃতা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ডা. ফরহাদ হালিম ডোনার ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর মহাসচিব ডাঃ মোঃ আব্দুস সালাম ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি, ড্যাব এর সদস্য সচিব ডা: সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদসহ অন্যান্যরা।
