4:02 pm , October 6, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে মোবাইল ফোনে ডেকে এনে এক ভাঙ্গারী ব্যবসায়ীকে কুপিয়ে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারী বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ভোরে নগরীর রুপাতলী এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত ভাঙ্গারী ব্যবসায়ী মিজানুর রহমানকে (৩৭) বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে পটুয়াখালীর বালিয়াতলী এলাকার মো. রুস্তম আলী হাওলাদারের ছেলে। মিজানুর রহমান নগরীর রুপাতলী বাসষ্ট্যান্ড এলাকায় ভাঙ্গারী ব্যবসা করে।
মিজান জানিয়েছে, সকালে অপরিচিত এক ব্যক্তি ফোন করে জানিয়েছে তার কাছে কিছু ভাঙ্গারীর মালামাল রয়েছে। সেই মালামাল নিয়ে দোকানে এসেছে। তার ফোনে দোকানে এসে খোলার পর অজ্ঞাত ওই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। পরে তার কাছে থাকা ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে। মিজান আরো জানানয়, তার চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতাল পুলিশ ক্যাম্পের এসআই শিহাব জানান, আহত মিজানুর রহমান বর্তমানে হাসপাতালের সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ ধরনের কোন খবর পায়নি। এখনই খোঁজ নিচ্ছি।
