মা ইলিশ রক্ষার সুফল জেলেরাই পাবেন -নৌ পুলিশের ডিআইজি মা ইলিশ রক্ষার সুফল জেলেরাই পাবেন -নৌ পুলিশের ডিআইজি - ajkerparibartan.com
মা ইলিশ রক্ষার সুফল জেলেরাই পাবেন -নৌ পুলিশের ডিআইজি

3:41 pm , October 5, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ মা ইলিশ রক্ষায় আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিনের অভিযান সফল করতে জেলেদের সাথে মতবিনিময় সভা করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার সকালে নৌ-পুলিশ বরিশাল অঞ্চলের আয়োজনে বরিশাল নদী বন্দর ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌ-পুলিশের ডিআইজি মোঃ মিজানুর রহমান জেলেদের উদ্দেশ্য বলেছেন, আগামী ২২ দিন মা ইলিশ ধরা বন্ধ থাকলে তাহার সুফল আপনারাই পাবেন। তাই সরকার নির্ধারিত সময়ে নদীতে কেউ জাল ফেলবেন না এটাই হোক সবার অঙ্গিকার। তিনি আরও বলেন, ২২দিন মা ইলিশ ধরা, বিক্রি ও ক্রয়ের সাথে যাদেরকে পাওয়া যাবে সকলকেই আইনের আওতায় আনা হবে। তাই মা ইলিশ সংরক্ষণ অভিযান শতভাগ সফল করতে সরকার নির্ধারিত এইসময়ে ডিআইজি সকলের সহযোগিতা কামনা করেছেন। জেলা নৌ পুলিশ সুপার মোঃ কফিল উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হুমায়ূন কবির প্রমুখ। এ সময় অভিযান চলাকালে জেলেরা যাতে মাছ শিকারে না নামে সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়। এছাড়া অভিযান চলাকালে নদীতে কোন জেলেকে পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানায় নৌ পুলিশ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT