আগৈলঝাড়ার মাদক বিক্রেতার ৭ বছরের কারাদন্ড আগৈলঝাড়ার মাদক বিক্রেতার ৭ বছরের কারাদন্ড - ajkerparibartan.com
আগৈলঝাড়ার মাদক বিক্রেতার ৭ বছরের কারাদন্ড

3:59 pm , October 4, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ আগৈলঝাড়া উপজেলার এক ইয়াবা বিক্রেতাকে ৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। বুধবার বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদি আল মাসুদ এ রায় দেন। রায় দেয়ার সময় দ-িত মাদক বিক্রেতা আদালতে উপস্থিত ছিলো।
দ-িত মাদক বিক্রেতা হলো- রফিকুল ইসলাম রবু। সে আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের আব্দুল খালেক ঘরামীর ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী হারুন অর রশিদ জানান, ২০১৮ সালের ৮ মে র‌্যাব-৮ এর একটি দল বরিশাল-ঢাকা মহাসড়কের বেজগাতী বাসষ্ট্যা-ের সুইচ হাসপাতালের সামনে অভিযান করে। এ সময় সেখান থেকে ৬৮৩ পিস ইয়াবাসহ রবুকে আটক করে। এ ঘটনায় র‌্যাবের ডিএডি লুৎফর রহমান বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলা করে। একই বছরের ২৯ মে গৌরনদী মডেল থানার মো. মোশারেফ হোসেন একমাত্র রবুকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দেন। আদালত ৪ জনের স্বাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন।

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT