বরিশালে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন বরিশালে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন - ajkerparibartan.com
বরিশালে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

3:46 pm , October 1, 2023

খবর বিজ্ঞপ্তি ॥ ‘সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্যে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা’ প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় বরিশালে গতকাল ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে সার্কিট হাউজ মাঠ থেকে র‌্যালি বের হয়। র‌্যালি শেষে সার্কিট হাউজের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।জেলা প্রশাসক বলেন, সরকার প্রবীণ নাগরিকদের প্রতি অত্যন্ত সংবেদন ও শ্রদ্ধাশীল। তাদের অধিকার ও সুযোগ-সুবিধা সুরক্ষার জন্য সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে। তাদের পারিবারিক ও সামাজিক মূল্যবোধ সমুন্নত রাখতে হবে।
অনুষ্ঠানে প্রবীণ হিতৈষী সংঘ জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের সভাপতি মোঃ নুরুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক স্বপন কুমার মুখার্জী, উপপরিচালক একেএম আক্তারুজ্জামন তালুকদার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT