4:03 pm , September 30, 2023
মুলাদী প্রতিবেদক ॥ মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী গ্রামে জোড়া খুনের মামলার আসামী নয়ন হাওলাদারকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা। গত শুক্রবার রাতে বরিশাল র্যাব-৮ মাদারীপুর ক্যাম্প শরীয়তপুরের নাগেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। মাদারীপুর র্যাব ক্যাম্পের লেফটেন্যান্ট কমা-ার মোহতাসিম বিষয়টি নিশ্চিত করেছেন। নয়ন হাওলাদার (২৫) উত্তর বালিয়াতলী গ্রামের মৃত আনিস হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে উত্তর বালিয়াতলী গ্রামের আলমগীর কবিরাজ ও পূর্ব তয়কা গ্রামের হেলাল বেপারী হত্যা মামলাসহ ৭-৮টি মামলা রয়েছে বলে জানিয়েছেন র্যাব।
