ভান্ডারিয়ায় দুই ব্যাংক গ্রাহকের আড়াই লাখ টাকা চুরি সংঘবদ্ধ চক্রের চার নারী সদস্য আটক ভান্ডারিয়ায় দুই ব্যাংক গ্রাহকের আড়াই লাখ টাকা চুরি সংঘবদ্ধ চক্রের চার নারী সদস্য আটক - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় দুই ব্যাংক গ্রাহকের আড়াই লাখ টাকা চুরি সংঘবদ্ধ চক্রের চার নারী সদস্য আটক

3:51 pm , September 26, 2023

ভান্ডারিয়া প্রতিনিধি ॥ পিরোজপুরের ভান্ডারিয়ায় গতকাল মঙ্গলবার পৃথক দুটি ব্যাংক থেকে  দুই নারী গ্রাহকের আড়াই লাখ টাকা কৌশলে হাতিয়ে নেয় নারী চোর চক্রের সদস্যরা।
এ ঘটনায় পুলিশ ওই চক্রের চার নারী সদস্যকে গ্রেফতার করেছে । গ্রেপ্তারকৃতরা হচ্ছে : মাদারীপুর জেলার তনু বেপারীর স্ত্রী সুমি বেগম (২৫), একই এলাকার জাহাঙ্গীরের স্ত্রী বৃষ্টি বেগম (২০),মোঃ নাসিরের মেয়ে ফাতেমা আক্তার (২৯) ও রিমা আক্তার (১৭)।
থানা পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে এক নারী সোনালী ব্যাংক ভান্ডারিয়া শাখা থেকে একলাখ টাকা তুলে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে ব্যাংক গেটের সামনের সড়কে কয়েকজন নারী তার পিছু নেয়। ওই গ্রাহক ব্যাংক থেকে সামনের সড়কে বের হলে  সংঘবদ্ধ  চোররা  ভীড় সৃষ্টি করে ও ঠেলা ঠেলির ঘটনা ঘটায় এবং এক পর্যায়ে ওই নারী গ্রাহকের ব্যাগে রাখা এক লাখ টাকা কৌশলে চুরি করে নিয়ে যায়। অপর এক নারী গ্রাহক আল আরাফা ইসলামী ব্যাংক থেকে দেড় লাখ টাকা তুলে বাজার করতে গিয়ে দেখেন তার ব্যাগে টাকা নাই।
ভুক্তভোগীরা সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চাইলে ব্যাংক কর্তৃপক্ষ জানান, সিসি ক্যামেরা নষ্ট । পরে ব্যাংকের নিচে দোকানের সিসি ক্যামেরায় সন্দেহভাজন এক নারী কে দেখতে পান। পরে পুলিশ ওই নারীকে খুঁেজ বের করে জিজ্ঞাসাবাদ করলে  তার নাম সুমি বলে জানান। তার স্বীকারোক্তি অনুযায়ী বৃষ্টি বেগম, ফাতিমা আক্তার ও রিমা আক্তার নামে অপর তিন নারীকে আটক করে থানা পুলিশ।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুজ্জামান জানান, প্রতারক চক্রের চার নারী সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT