মুলাদীতে প্রবাসী ছেলের পাঠানো টাকা আনতে গিয়ে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু মুলাদীতে প্রবাসী ছেলের পাঠানো টাকা আনতে গিয়ে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু - ajkerparibartan.com
মুলাদীতে প্রবাসী ছেলের পাঠানো টাকা আনতে গিয়ে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

3:54 pm , September 21, 2023

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে প্রবাসী ছেলের পাঠানো টাকা আনতে ব্রাক অফিসে গিয়ে অটোরিকশার ধাক্কায় জায়েদা (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুহস্পতিবার বেলা ৩টার দিকে মুলাদী পৌর সদরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ব্রাক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। জায়েদা মুলাদী সদর ইউনিয়নের কুতুবপুর গ্রামের অলিউল্লাহ মিয়ার স্ত্রী। জায়েদার ছোট ছেলে ইমাম হাসান বলেন, প্রবাসী বড় ভাইয়ের পাঠানো টাকা উঠানোর জন্য মাকে নিয়ে ব্রাক কার্যালয়ে গিয়েছিলেন। টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ব্রাক অফিসের সামনে দ্রুত গতির অটোরিকশা তার মাকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয়দের সহায়তায় আহতকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেন, অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছে। পরিবারের অভিযোগ পেলে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT