3:37 pm , September 20, 2023
ভোলা অফিস ॥ ভোলায় ঘরে ঘরে ও দক্ষিণাঞ্চলের উন্নয়নে গ্যাস ব্যবহারসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে ভোলা প্রেসক্লাবের সামনে ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন কমিটির আয়োজনে এ কর্মসুচী পালন করা হয়। সমাবেশ শেষে ভোলা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক কমিটির কেন্দ্রীয় আহবায়ক মোবাশ্বের উল্লাহ চৌধুরী, ভোলা জেলা কমিটির আহবায়ক ছিদ্দিকুর রহমান, সাংবাদিক মুহাম্মদ শওকাত হোসেন, ভোলা সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ, ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক কমিটির জেলার কমিটির সদস্য সচিব এস এম বাহাউদ্দিন প্রমূখ। এ সময় তারা বলেন, ভোলার তিনটি গ্যাস ক্ষেত্রের ৯ টি কূপে বিপুল পরিমান গ্যাস মজুদ রয়েছে। কিন্তু তারপরও ভোলার প্রতিটি ঘরে ঘরে আবাসিক ও বাণিজ্যিক সংযোগ নেই। তাই অতি দ্রুত সময়ের মধ্যে ভোলা জেলার প্রতিটি ঘরে ঘরে আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সংযোগ দিবে হবে। ভোলায় গ্যাস ভিত্তিক শিল্প কারখানা করতে হবে। এছাড়াও দক্ষিণাঞ্চলের উন্নয়নে ভোলার হ্যাস ব্যবহার করতে দিতে হবে।
