4:30 pm , May 10, 2023
খবর বিজ্ঞপ্তি ॥ নগরীর ১ নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রাথী ইকবাল হোসেন তাপস।
এসময় তিনি বলেন, আমি মেয়র নির্বাচিত হলে বরিশাল সিটিকে একটি উৎপাদনমুখি তিলোত্তমা নগরী হিসাবে গড়ে তুলবো।
এ সময় তার সাথে ছিলেন মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক কামরুল জামান চৌধুরী, কামাল তালুকদার, মোঃ মোরশেদ ফোরকান। জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, মোঃ গিয়াস উদ্দিন, রফিকুল ইসলাম, শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেন, কৃষক পার্টি নেতা মোসলেম ফরাজি, সদস্য বাবু ননী গোপাল, ডালিম, জুম্মান। আলোচনা সভার সভাপতিত্ব জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল।
