3:24 pm , October 22, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির বরিশাল বিভাগীয় গন সমাবেশ বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা বেগম সেলিমা রহমান বলেছেন, বরিশালের গন সমাবেশ থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে। তাই যে কোন মুল্যে গন সমাবেশ সরকার পতনের সমাবেশে পরিনত করতে সকলকে প্রস্তুত থাকার আহবান জানান। বরিশাল বিভাগীয় গন সমাবেশ সফল করার প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ নেত্রী। বেলা ১১ টায় নগরীর রজনীগন্ধা কমিউনিটি হল রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন যুগ্ম মহাসচিব ও বরিশাল বিভাগীয় গণ সমাবেশ বাস্তবায়ন কমিটির দল নেতা হাবিব উন নবী খান সোহেল। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি.শর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী, সারা দেশে চাল, ডাল, জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎ সার সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অসনীয় মূল্য বৃদ্ধি, দুর্নীতি-দু.শাসন, লুটপাট, গুম, হত্যা মামলা হামলার প্রতিবাদে আগামী ৫ নভেম্বর এ সভা হবে। মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড. জাহিদুল কবির জাহিদের সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন ও এ্যাড. জয়নুল আবেদীন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহা সচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার, নাজিম উদ্দিন আলম, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় বিএনপি মিডিয়া সেল প্রধান ও সাবেক সংসদ জহির উদ্দিন স্বপন। আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপুু, এম মেজবা উদ্দিন ফরহাদ, আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহ, আলহাজ্ব এবায়েদুল হক চাঁন প্রমুখ।
