3:20 pm , October 22, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। রাশিয়া, ইউক্রেন যুদ্ধের কারণে একটি অস্থিরতা বিরাজ করছে। বাংলাদেশেও এর ছোঁয়া লেগেছে কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে বাংলাদেশ অনেকটা বিশ্বের তুলনায় ভালো রয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার একটি স্বপ্ন ছিলো কিন্তু তা তিনি করতে পারেননি তারই সুযোগ্য কন্যা আমাদের জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড় করিয়েছেন এবং আগামী দিনগুলোতে বিশ্বের কাছে উন্নয়নশীল দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য তার সকল প্রচেষ্টা অব্যাহত আছে। বরিশাল সদর উপজেলাধীন ৮ নং চাঁদপুরা ইউনিয়নের চাঁদ পুরা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা ভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বিগত দুই বছর করোনা মহামারীর কারণে আমি আপনাদের কাছে আসতে পারিনি, দেখা করতে পারিনি। এখন আপনাদের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে আজকে মতবিনিময় করতে এসেছি। আপনাদের সমস্যা বুঝে আমি সমাধান করার চেষ্টা করবো। আগামী নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন তাহলেই আপনাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ভাতা অব্যাহত থাকবে এবং প্রতিনিয়ত এই ভাতা বৃদ্ধি করা হবে। বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু, চাঁদপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম জাহিদ, মোঃ আলমগীর হোসেন, চাঁদপুরা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বীথিকা সরকার, উপজেলা শিক্ষা অফিসার ফয়সাল জামিল। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষা অফিসার উম্মে হাবিবা ঊর্মী। মতবিনিময় সভার পূর্বে চাঁদপুরা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ তলা এক্সটেনশন ভবন, বঙ্গবন্ধুর ম্যুরাল, বজ্র নিরোধক দন্ড স্থাপন এবং তিনটি সড়ক সংষ্কার কাজের উদ্বোধন করা হয়। এছাড়া বিভিন্ন মসজিদ এবং মন্দিরে অনুদান প্রদান করা হয়।
