বিশ্ব শিক্ষক দিবসে বরিশাল শিক্ষক সমিতির আলোচনা সভা বিশ্ব শিক্ষক দিবসে বরিশাল শিক্ষক সমিতির আলোচনা সভা - ajkerparibartan.com
বিশ্ব শিক্ষক দিবসে বরিশাল শিক্ষক সমিতির আলোচনা সভা

3:00 pm , October 22, 2022

বিশ্ব শিক্ষক দিবসÑ২০২২ উপলক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার আয়োজনে ফকিরবাড়ি রোডস্থ শিক্ষক ভবনের এম.এ. গফুর অডিটরিয়ামে গতকাল সকাল ১০টায় সমিতির সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব শিক্ষক দিবসের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মো: মোয়াজ্জেম হোসেন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ। এ ছাড়াও বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা দাশগুপ্ত আশীষ কুমার, সহ-সভাপতি আব্দুল মালেক, যুগ্ম সম্পাদক আ.ব. তোফাজ্জেল হোসেন ও মো: রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক সুনীল বরণ হালদার, জেলা শাখার সভাপতি মো. সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুল আলম আসাদ, আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, সহ সাংগঠনিক সম্পাদক জুনায়েত হোসেন খান, মাধব চন্দ্র কবিরাজ, সদর উপজেলা শাখার সভাপতি মো: জাকির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক নিজাম হোসেন সিকদার ও সাংস্কৃতিক সম্পাদক দিপালী বাইন। অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন পি.আর.সি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম ও কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক দীপ শংকর গুপ্ত। সভায় ১৬ জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের ক্রেষ্ট ও আর্থিক সম্মাননা প্রদান করা হয়। বিশ্ব শিক্ষক দিবসের এ অনুষ্ঠানটি শিক্ষকদের ব্যাপক উপস্থিতিতে একটি মিলন মেলায় পরিনত হয়।

 

 

 

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT