2:58 pm , October 22, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ গৌরনদীতে বিয়ের প্রলোভনে যুবতীকে ধর্ষনের মামলায় প্রেমিক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গৌরনদী মডেল থানায় যুবতী বাদী হয়ে মামলা করে বলে পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন জানিয়েছেন। মামলার পর প্রেমিক আসামী দীপক সরকারকে (৩৪) গ্রেপ্তার করা হয়। সে গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বোরাদী গরঙ্গল গ্রামের প্রয়াত দিলীপ সরকারের ছেলে। পরিদর্শক হেলালউদ্দিন জানান, বরিশাল নগরীর রুপাতলী এলাকার বাসিন্দা যুবতীর সাথে পাঁচ মাস পূর্বে ফেসবুকে পরিচয় ও প্রেম হয়। প্রেমের সম্পর্কে দিপকের মা ও বোনের সাথেও মোবাইল ফোনে কথা হয়। এক পর্যায়ে তাদের আমন্ত্রনে দিপকের বাড়ীতে বেড়াতে যায়। ওই বাড়ীতে বেড়ানোর সময় বিয়ের প্রলোভনে দিপক তাকে ধর্ষন করেছে। গত ২১ অক্টোবর যুবতী দীপক সরকারের বাড়িতে গিয়ে বিয়ের জন্য চাঁপ দেয়। তখন দিপক প্রেমিকা যুবতীকে মারধরসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
