3:31 pm , October 21, 2022
ভোলা অফিস ॥ ভোলায় ৩ কেজি গাঁজাসহ আটক একজন বাহককে আটক করেছে পুলিশ। শুক্রবার তাকে আটক করা হয়। আটক বাচ্চু (৩১) সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের পশ্চিম চর কালি ৩ নম্বার ওয়ার্ডের মোঃ হানিফের ছেলে। তাকে ইলিশা তদন্ত কেন্দ্রের পুলিশের একটি টিম গাঁজাসহ আটক করেছে। শুক্রবার দুপুর ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর মডেল থানাধীন ইলিশা তদন্ত কেন্দ্রের এসআই মোঃ গোলাম আজম এর নেতৃত্বে, এএসআই গুলজার হোসেন, এএসআই মাইনুল হাসান, এএসআই রিপন খানসহ পুলিশের একটি টিম ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাটে অভিযান পরিচালনা করে।
ইলিশা তদন্তের কেন্দ্রের উপ-পরিদর্শক মোঃ গোলাম আজম আরো জানান, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
