বরিশাল মহানগর ছাত্রলীগ আওতাধীন নগরীর ১ ও ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন বরিশাল মহানগর ছাত্রলীগ আওতাধীন নগরীর ১ ও ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন - ajkerparibartan.com
বরিশাল মহানগর ছাত্রলীগ আওতাধীন নগরীর ১ ও ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন

3:28 pm , October 21, 2022

খবর বিজ্ঞপ্তির ॥ বরিশাল মহানগর ছাত্রলীগ আওতাধীন নগরীর ১ ও ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী তিনমাসের জন্য ঘোষিত এ দুটি কমিটিতে মহানগর আহবায়ক রইজ আহমেদ মান্না, যুগ্ম আহবায়ক মোঃ মাইনুল ইসলাম ও আরিফুর রহমান শাকিল গতকাল শুক্রবার স্বাক্ষর করেন। ২৪ সদস্য বিশিষ্ট ০১ নম্বর ওয়ার্ড কমিটিতে মোঃ নিজাম উদ্দিন গাজীকে আহবায়ক এবং হাসনাইন বিন আলম, নাজমুল হোসেন রাহাত, তানজিম হোসেন ও সাইফুল ইসলাম আমানকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। ৪৪ সদস্য বিশিষ্ট ০২ নম্বর ওয়ার্ড কমিটিতে আহবায়ক করা হয়েছে ইমরান হোসেন সজিবকে। এছাড়া উজ্জল হোসেন, মোঃ সজিব রাসেল, মোঃ সুমন হাওলাদার , আলী আজিম (নাদিম) ও তুহিন হাওলাদারকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। ০২ নম্বর ওয়ার্ড আহবায়ক কমিটির ০১ নং সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ রইজ আহমেদ মান্না।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT