রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৬৮তম মৃত্যুবার্ষিকী আজ রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৬৮তম মৃত্যুবার্ষিকী আজ - ajkerparibartan.com
রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৬৮তম মৃত্যুবার্ষিকী আজ

3:21 pm , October 21, 2022

পরিবর্তন ডেস্ক ॥ রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৬৮তম প্রয়াণ দিবস আজ শনিবার। ১৯৫৪ সালের এই দিনে পরাবাস্তববাদী কবি কোলকাতায় ট্রাম দুর্ঘটনায় মারা যান।‘শরীর রয়েছে, তবু মরে গেছে আমাদের মন/হেমন্ত আসেনি মাঠে/ হলুদ পাতায় ভরে গেছে হৃদয়ের বন’-কবিতায় এমন ভাষা, রূপ-রস-গন্ধ জীবনান্দ ছাড়া আর কে বিলোতে পারেন? জন্ম ১৮৯৯ সালে বরিশালে।১৯২১ সালে কোলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে এমএ।পরে যুক্ত হন শিক্ষকতায়।ভারত ভাগের কিছুদিন আগে স্থায়ী হন কোলকাতায়।জীবনানন্দ দাশ বাংলা কবিতাকে ঋদ্ধ করেছেন পরম যতেœ। তার কবিতাজুড়ে বাংলার প্রকৃতি, নারী, প্রেম আর একাকিত্ব এসেছে ঘুরেফিরে।কবিতার বালিশে মাথা রেখে শুনেছেন বিপন্ন মানুষের দীর্ঘশ্বাস।যেখানে প্রেম পরিগণিত হয়েছে নিরাক দুপুর কিংবা মৃতপ্রায় হলুদ ঘাসের মতো।জীবনানন্দ দাশ তার সাহিত্যে ফুটিয়ে তুলেছেন বিপন্ন মানবতার ছবি।আধুনিক নগরজীবনের অবক্ষয়, হতাশা, নিঃসঙ্গতা, সংশয়বোধ উদ্ভাসিত তার লেখনি সত্তায়।ঘুরেফিরে এসেছে পরাবাস্তবতা।তার ভাবনার জগৎ জীবনের চেয়ে অধিকতর।বাংলার রূপ দেখে পৃথিবীর ঐশ্বর্য খোঁজার ইচ্ছে জাগেনি তাই।কবির মা কুসুমকুমারী দেবী হয়তো পুত্রের মধ্যে তার স্বপ্ন জাগরণের আলো দেখেছিলেন।তাই তো লিখেছিলেন ‘আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।’এ পৃথিবী একবার পায় তারে, পায় নাকো আর। ২২ অক্টোবর কলকাতায় ট্রাম দুর্ঘটনায় মৃত্যু হয় চিরন্তন এ কবির। নিজের লেখা কবিতার মতোই হারিয়ে গেছেন। কিন্তু বেঁচে আছেন অনবদ্য কবিতায়।এদিকে বরিশালে জন্ম এবং এখানের আলো-হাওয়ায় বেড়ে ওঠা রূপসী বাংলার কবিখ্যাত জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী বরিশালে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার বিকেল ৪টায় একটি ভিন্নধর্মী আলেখ্য অনুষ্ঠানের আয়োজন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টার।এই আয়োজনের সহযোগী ঢাকাস্থ সংগঠন ‘জীবনানন্দ আলয়’।জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে বলা হয়েছে, অনুষ্ঠানে দেশের প্রথিযশা বেশ কয়েকজন আবৃত্তিশিল্পী ও জীবনানন্দ গবেষক অংশ নেবেন।অনুষ্ঠানটি হবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে।সাংবাদিক, জীবনানন্দ গবেষক এবং ‘জীবনানন্দ আলয়’- এর সমন্বয়ক আমীন আল রশীদ জানান, অনুষ্ঠানটি হবে দেড় ঘণ্টার। জীবনানন্দের বহুল পঠিত এবং তুলনামূলকভাবে কম পরিচিত মিলিয়ে মোট ২৩টি কবিতার আবৃত্তি করা হবে। ফাঁকে ফাঁকে জীবনানন্দ দাশের সঙ্গে বরিশালের সম্পর্ক এবং অন্যান্য বিষয়ে কিছু তথ্য পরিবেশন করা হবে।জীবনানন্দের কিছু দুর্লভ ছবিও অনুষ্ঠানস্থলে প্রদর্শন করা হবে। জীবনানন্দকে নিয়ে এ ধরনের আয়োজন বরিশাল বিশ্ববিদ্যালয়ে এই প্রথম বলেও তিনি দাবি করেন। অপরদিকে নগরীর জগদ্বীশ স্বারসত বালিকা বিদ্যালয়ে আয়োজন করা হয়েছে দুইদিনব্যাপী জীবনানন্দ মেলার। প্রগতি লেখক সংঘ এ উপলক্ষ্যে কর্মসূচি গ্রহন করেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT