নগরীতে শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ নগরীতে শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ - ajkerparibartan.com
নগরীতে শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ

3:15 pm , October 21, 2022

খবর বিজ্ঞপ্তির ॥ সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন কার্যালয় থেকে টেক্সটাইলে ২০১৮ সালের বেতন স্কেল চালু করার দাবিতে শ্রমিক ফ্রন্টের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার বেলা ১১টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট  বরিশাল জেলা শাখার সহ-সভাপতি দুলাল মল্লিক। বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মানিক হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, ১৩ নং ওয়ার্ড শাখার সভাপতি শহিদুল ইসলাম, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক পক্ষের আইনজীবী অ্যাড. আবু আল রায়হান। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন স্কপ বরিশাল জেলা সমন্বয়ক অ্যাড. এ কে আজাদ, জাতীয় ঐক্য পরিষদ বরিশাল জেলার সভাপতি এস এম জাকির, বাংলাদেশ নৌযান ফেডারেশন বরিশাল বিভাগীয় সভাপতি আবুল হাশেম, বরিশাল দর্জি শ্রমিক ইউনিয়নের আহবায়ক তুষার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সরকারি বিএম কলেজ শাখার সাধারণ সম্পাদক বিজন সিকদার, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক কর্মচারী প্রস্তাবিত ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মাসুম গাজী, প্রচার সম্পাদক মোঃ হাসান হাওলাদার, মহিলা বিষয়ক সম্পাদক খুকুমণি, সদস্য ইমরান হোসেন প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT