ইউনিয়ন সমাজকর্মী পদে প্রক্সি দিতে এসে কারাগারে যুবক ইউনিয়ন সমাজকর্মী পদে প্রক্সি দিতে এসে কারাগারে যুবক - ajkerparibartan.com
ইউনিয়ন সমাজকর্মী পদে প্রক্সি দিতে এসে কারাগারে যুবক

3:10 pm , October 21, 2022

পিরোজপুর প্রতিবেদক ॥ পিরোজপুরে ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি  দিতে গিয়ে আটক হয়েছেন মো: জুবায়ের হোসেন নামে এক যুবক। আটককৃত জুবায়ের নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরহাট মোল্লাপাড়া এলাকার মো: আরশেদ আলীর পুত্র। গতকাল শুক্রবার বেলা ১১ টায় পরীক্ষা  চলাকালীন সময়ে তাকে পিরোজপুর পিটিআই কেন্দ্র থেকে আটক করা হয় বলে জানিয়েছেন কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তা মোল্লা ফরিদ আহম্মেদ। তিনি আরো জানান, আমাদের এই কেন্দ্রে ৪৫০ জনের মধ্যে ১৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহান বলেন, এনএসআই এর তথ্যের ভিত্তিতে আমি পিটিআই এর একটি কক্ষে পরিদর্শনে গিয়ে ভুয়া পরীক্ষার্থীকে চিহিৃত করি। এ ঘটনায় হল সুপার বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT