বাকেরগঞ্জে ভূয়া সনদধারী প্রভাষক আটক বাকেরগঞ্জে ভূয়া সনদধারী প্রভাষক আটক - ajkerparibartan.com
বাকেরগঞ্জে ভূয়া সনদধারী প্রভাষক আটক

3:36 pm , October 20, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ জালিয়াতির মাধ্যমে শিক্ষাগত সনদ দিয়ে প্রভাষক পদে চাকুরি করা প্রতারককে আটক করেছে র‌্যাব-৮। আটককৃত প্রতারক হলেন : মো. রেজাউল সরকার (৩৩)। সে কুড়িগ্রাম জেলার নাগেশ^রী থানার চিলমারী (৭নং ওয়ার্ড) এলাকার বাসিন্দা আব্দুস সামাদ সরকারের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে র‌্যাব কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে। আটক রেজাউল ভুয়া অনার্স পাসের সনদ দিয়ে বাকেরগঞ্জ উপজেলার বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের কম্পিউটার অপারেশন পদে চাকুরি করছিলো। র‌্যাব-৮ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গোপন সূত্রে তারা জানতে পারেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর ভুয়া বিএসসি অনার্স সনদ দিয়ে রেজাউল সরকার গত ২০ ফেব্রুয়ারী থেকে চাকুরি করছে। র‌্যাব ওই বিশ^বিদ্যালয়ের সাথে যোগাযোগ করে সনদ ভুয়া বলে প্রমান পায়। এরপর বুধবার দুপুরে অভিযান চালিয়ে রেজাউল সরকারকে আটক করে। এ সময় তার কাছ থেকে ভুয়া বিএসসির সনদ উদ্ধার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুয়া প্রভাষক রেজাউলের বিরুদ্ধে জাল-জালিয়াতি করে প্রতারণার অভিযোগে র‌্যাব বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা করেছে। রাতে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন বলেন, ওই মামলার আসামী হিসেবে রেজাউলকে বৃহস্পতিবার বরিশাল আদালতে পাঠানো হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT