আওয়ামী লীগের কাছে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের ঠাঁই নেই-এমপি শাওন আওয়ামী লীগের কাছে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের ঠাঁই নেই-এমপি শাওন - ajkerparibartan.com
আওয়ামী লীগের কাছে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের ঠাঁই নেই-এমপি শাওন

3:24 pm , October 20, 2022

লালমোহন প্রতিবেদক ॥ ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে পুনরায় রাষ্ট্র  ক্ষমতায় রাখতে হবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনেও নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে, ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কাছে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের কোন ঠাঁই নেই। বৃহস্পতিবার দুপুরে ভোলার লালমোহনের সিকদারহাট বাজারে পশ্চিম চরউমেদ ইউনিয়ন (পশ্চিম) শাখার ১ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দলীয় নেতাকর্মীদের এখন থেকেই সরকারের অবদান সম্পর্কে জনগনকে জানিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করার আহবান জানান এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় উপস্থিত ছিলে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, পশ্চিম চরউমেদ ইউনিয়ন আওয়ামী লীগ (পশ্চিম) শাখার সভাপতি সালাম হাওলাদার, সাধারণ সম্পাদক শাহীন মাতাব্বর প্রমূখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT