শিশুদের করোনার টিকা প্রদান নিয়ে অবহিতকরণ সভা শিশুদের করোনার টিকা প্রদান নিয়ে অবহিতকরণ সভা - ajkerparibartan.com
শিশুদের করোনার টিকা প্রদান নিয়ে অবহিতকরণ সভা

3:13 pm , October 19, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ৫-১১ বছরের সকল শিশুর করোনা ভ্যাকসিন প্রদান সংক্রান্ত অবহিতকরণ ও পরিকল্পনা ওরিয়েন্টেশন হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ মোঃ রফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের আইসিটি বিভাগের পরিচালক মোঃ আবদুল্লাহ আল মাসুদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মোহাম্মদ মুহাইমিনুল ইসলাম, ইউনিসেফ বরিশাল অফিস চীফ এএইচ তৌফিক আহমেদ। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা ৫-১১ বছরের সকল শিশুর করোনা ভ্যাকসিন প্রদান সংক্রান্ত এর বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। আলোচনা শেষে অবহিতকরণ ও পরিকল্পনা ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। পরিশেষে দেশ ও  দশের মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT