শেবামেক হাসপাতালে ভন্ড পীরের খপ্পরে পড়ে বৃদ্ধা হারালেন স্বর্ণালংকার শেবামেক হাসপাতালে ভন্ড পীরের খপ্পরে পড়ে বৃদ্ধা হারালেন স্বর্ণালংকার - ajkerparibartan.com
শেবামেক হাসপাতালে ভন্ড পীরের খপ্পরে পড়ে বৃদ্ধা হারালেন স্বর্ণালংকার

3:08 pm , October 19, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গলা ব্যথার চিকিৎসা নিতে এসে ভন্ড পীরের খপ্পরে পড়ে স্বর্ণালংকার হারিয়েছেন এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে বুধবার হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে। তবে এ ঘটনায় বৃদ্ধা মমতাজ বেগম (৬০) থানা কিংবা হাসপাতাল প্রশাসনের কাছে কোন অভিযোগ দেননি। নগরীর দক্ষিন আলেকান্দা এলাকার বাসিন্দা বৃদ্ধা মমতাজ বেগম বলেন, গলা ব্যথার কারনে হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসকের শরনাপন্ন হন তিনি।  চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী প্যাথলজি পরীক্ষার প্রতিবেদন নিয়ে সকালে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে আসেন।
এ সময় দাঁড়িওয়ালা এক লোক অপর একজনকে দেখিয়ে বলেন, তাকে চিনেন কি না? জবাবে চিনেন না বলে জানালে ওই লোক তাকে বলেন ‘উনি  খান জাহান আলীর ছেলে। ওনাকে ছালাম দিন, নয়তো ক্ষতি হবে”।
বৃদ্ধা বলেন, কি ক্ষতি হবে তা না জানতে চেয়ে ভীত সন্ত্রস্ত্র অবস্থায় কথিত পীরের ছেলেকে সালাম দেন। তখন ওই দুই জন হাসপাতালে কেন যাচ্ছি জানতে চায়।
গলা ব্যথার জন্য চিকিৎসকের কাছে যাচ্ছেন জানালে কথিত পীরের ছেলে ফু দিলে ভাল হয়ে যাবে বলে জানায়।
এরপর গলায় ফুঁ দেয়, তারপর কি হলো কিছু বুঝতে পারলাম না জানিয়ে বৃদ্ধা বলেন, নিজেই গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল, হাতের ব্যাগটিও তাদের দিয়ে দিয়েছেন।
মমতাজ বেগম বলেন, স্বাভাবিক হয়ে চারপাশে কথিত পীরের ছেলেসহ দুই জনকে খুঁজে আর পাননি। এ ঘটনায় থানায় কোন অভিযোগ দেয়া হয়নি বলে জানিয়েছেন মমতাজ বেগম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT